আপনি এই নিবন্ধটি পড়লে ফেসবুকে অর্থ উপার্জন করার উপায় সম্পর্কে জানতে আগ্রহী হবেন।
আসুন তাহলে আমরা দেখি কিভাবে ফেসবুকে অর্থ উপার্জন করা যায়। এর আগে জানা যাক ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষমতা ও সম্ভবনা কতটুকু!
সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক নিঃসন্দেহে একটি বড় নাম এবং এটি হাইফারস্পেস স্পিডের চেয়ে দ্রæতগতির ও দ্রæত বর্ধনশীলও বটে। আপনারা জানেন যে, বর্তমানে ৭৫০,০০০,০০০ মানুষ ফেসবুক ব্যবহার করছে এবং প্রায় এর অর্ধেক সংখ্যক মানুষ যারা নিয়মিত সপ্তাহে ২-৩ বার ফেসবুক পরিদর্শন করেন। ফেসবুক ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন এক ঘন্টা সময়ের বেশি এই সামাজিক মিডিয়ায় ব্যয় করে থাকেন।
এই পরিসংখ্যানটি একটু চিন্তা করলেই বুঝা যায় ফেসবুকের মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন সম্ভবনাময় কতটুকু এবং এই প্ল্যাটফর্মের ৭৫০,০০০,০০০ ব্যবহারকারীই হলো অর্থ নগদীকরণের ক্ষেত্রে এক বড় শক্তি।
আকর্ষণীয় সত্য হলো প্রতি বছর ফেসবুক ২,০০০,০০০,০০০ বিলিয়ন ডলারের অধিক আয় করে থাকেন। ফেসবুকের মাধ্যমে বিপণনকারীরা এখানে পিপিসি বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করে থাকেন। ফেসবুকে অর্থ উপার্জনের সুযোগ যথেষ্ঠ। আতœপ্রত্যয় ও আট-ঘাট বেঁধে নামলে সফলতা পাওয়া সময়ের ব্যপার মাত্র।
কী উপায়ে ফেসবুকে অর্থ উপার্জন করা যায় দেখা যাক-
১) বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে অর্থ উপার্জনঃ
আপনি বিজ্ঞাপন ্এবং বিপণনের উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। উদ্দেশ্য হাছিলের লক্ষে ফেসবুকে বিজ্ঞাপন প্রদান সবচেয়ে সহজ ও চমৎকার জায়গা। পণ্য বিক্রি করার জন্য আপনার টার্গেটকৃত কাস্টমারকে খুব সহজেই পাবেন এখানে। তাছাড়া আপনি সহজেই এডসেন্স, চিতিকা এবং অন্যান্য পিপিসি বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপনগুলি ব্যবহার করতে পারেন। অনেকগুলি অধিভুক্ত বিপণনকারীরা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে চমৎকার আয় করে থাকেন। আপনি কিছু ফেসবুক অ্যাপ্লিকেশন চেক করে দেখতে পারেন যা আপনাকে প্রয়োজনীয় সাহায্য করতে পারবে।
২) ফ্যান পেইজ দিয়ে ফেসবুকে অর্থ উপার্জনঃ
আপনি ফেসবুকে ফ্যান পেজ তৈরি করে আপনার পণ্য বা পরিসেবাগুলো সেখানে বিক্রির জন্য প্রদর্শন করতে পারেন। যাতে করে আগ্রহী ক্রতারা সেবা এবং পণ্যগুলো সহজে ক্রয় করতে পারে। পরবর্তীতে আপনার ওয়েবসাইট বা বøগের সাথে এ ফ্যান পেজ-এর লিষ্কটি জোড়ে দিতে পারেন এবং এভাবে সম্ভাব্য গ্রহকগুলোকে প্রকৃত গ্রহকে রুপান্তর করার সুযোগ গ্রহণ করতে পারবেন। এভাবে আপনি ফেসবুক ফ্যান পেজ-এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আপনি কাস্টমার পেজ ব্যবহার করতে পারেন যেখানে আপনি আপনার ভক্ত ও দর্শক-এর ইমেলের বিবরণগুলো ক্যাপচার করে ইমেল প্রেরণের করে সম্পর্ক স্থাপন করতে পারবেন। অনুরাগীদের উদ্দেশ্যে আপনার পণ্য ও সেবার আপডেটগুলো এখানে পোস্ট করতে পারেন যা আপনার অনুরাগীরা দেখতে, মন্তব্য করতে বা শেয়ার করতে পারবে। আপনার ফ্যান পেজের পুরো কার্যক্রম প্রকাশ করা হবে নিউজ ফিড হিসাবে যা বন্ধুদের এবং ভক্তদের একত্রিত করতে সহায়তা করবে। মনে রাখবেন, আপনার প্রতিটি কার্যক্রম দ্বারা ভক্ত ও বন্ধুদের আপনার পণ্য বিক্রির ওয়েবসাইটে সহজে পাঠাতে সক্ষম হবেন। ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে ব্যবসার প্রচারের পর আপনি আপনার বিক্রয়গুলোতে অসাধারণ ফলাফল পাবেন।
৩) ফেসবুক অ্যাপ্লিকেশন দিয়ে অর্থ উপার্জনঃ
অ্যাপ্লিকেশন শিল্প অবিশ^াস্য গাততে এগিয়ে চলেছে এবং অনলাইন অর্থ উপার্জনের ক্ষেত্রে এর অবদান অন্যন্য। ফেসবুক অ্যাপ্লিকেশন একটি ক্রমবর্ধমান ক্ষেত্র যেখানে ক্ষুদ্র অ্যাপ্লিকেশন ও প্রগ্রামগুলো ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক সমৃদ্ধ করেছে।
আপনি যদি কারিগরি কাজে দক্ষ হন তাহলে নিজে ফেসবুক অ্যাপ্লিকেশন তৈরি করে ফেসবুক ব্যবহারকারীদের কাছে বিক্রি করতে পারেন এবং আপনার নিজ ওয়েবসাইটের ট্র্যাফিক বৃদ্ধিতে ব্যবহার করতে পারেন যা আপনার ব্যবসা উন্নয়নে সহায়তা করবে। যাহোক, যদি এ ব্যপাওে দক্ষ না হন তবে অনলাইন স্টোরগুলো থেকে গাইড, গেমস এবং ক্যুইজ হিসাবে অ্যাপ্লিকেশন কিনতে পারেন এবং তাতে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে ফেসবুকে অর্থ উপার্জন করতে পারেন। যারা আপনার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবে তাদের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন প্রদানের জন্য এটি একটি দুর্দান্ত ধারণা।
৪) ফেসবুক ই-বুকের মাধ্যমে অর্থ উপার্জনঃ
ফেসবুক ব্যবহার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ব্যবহারে তেমন সচেতনতার প্রয়োজন হয় না। ফেসবুক শুরু করা আপনার মত আমার মত লোকদের জন্য সহজ। ফেসবুক তাদের ব্যবহারকারীদেও জন্য অনেক বেশি অ্যাপ্লিকেশন সরবরাহ করে এবং প্রতি ফেসবুক অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাটা বেশ কঠিন। তবে ইচ্ছে করলেই ফেসবুক ই-বুক এবং প্রতিটি অ্যাপ্লিকেশন, তার ব্যবহার, সুবিধা-অসুবিধা সম্পর্কে জানা যায়। ফেসবুকে লেখা এবং প্রচারের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তাই আপনি যদি লেখক হয়ে থাকেন এবং ফেসবুক অপারেটিং অভিজ্ঞতা থাকে তবে ফেসবুক ই-বুক জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করার সর্বোত্তম উপায় হিসাবে ফেসবুক ব্যবহার করুন। আপনি এই প্লাটফর্মের মাধ্যমে আপনার লেখার দক্ষতা ও অর্থ দুই অর্জন করতে পারেন।
৫) এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ফেসবুকে অর্থ উপার্জনঃ
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ফেসবুকে অর্থ উপার্জন করা অন্য যে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামের অনুরুপ। আপনি কোন অধিভুক্ত বিপণন নেটওয়ার্কে নিবন্ধন করে যুতসই একটি পণ্য বেছে নিয়ে ফেসবুকে এটি প্রচার করতে পারেন আপনার অ্যাফিলিয়েট লিংকসহ। যখনই আপনার রিংক ব্যবহার করে কেউ পণ্য কিনবেন তখন আপনি নির্ধারিত কমিশনের অর্থ উপার্জন করবেন। ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ অনেক বেশি।
ফেসবুকে অর্থ উপার্জন সম্পর্কিত উপরের ৫টি সেরা ধারনা। আপনি এর থেকে ভাল আউটপুট পেতে চাইলে প্রথমেই একটি কৌশলগত গবেষণা এবং পরিকল্পনা প্রয়োজন। এ ছাড়াও আরো কৌশল খুঁজে বের করুন যা আপনাকে ফেসবুকে অর্থ উপার্জন সফল করতে সহায়তা করবে।

No comments:
Post a Comment