এখন অর্থ উপার্জন
খুবই সহজ হয়ে গেছে। আপনি বুদ্ধিমান এবং পরিশ্রমি হলে আপনার মস্তিষ্ক এবং সময় ব্যবহার
করে খুব সহজেই অর্থ উপার্জন করতে পারেন।
আসলে আপনি যখন
ঘুমাচ্ছেন তখনও অর্থ উপার্জন করছেন, এখন এটি কোন গোপন রহস্য নয় বরং সবাই এটা সম্পর্কে
জানে। এই নিবন্ধে আমি শুধু ট্রিপসগুলো মনে করে দিচ্ছি, ভাল করে খেয়াল করবেনঃ
তবে আমি আপনাকে
সাবধান করতে চাই কারণ নিবন্ধের শিরোনাম অনেকের জন্য বিভ্রান্তিকর হতে পারে। আমি চাই
এখানে নিচের জিনিসগুলো অনুমান করবেন না।
- এখানে ঘুমের সময় অর্থ উপার্জন মানে এটি লটারি নয়।
- আপনি সকালে ঘুম থেকে জেগে উঠে আপনার কম্পিউটার থেকে নগদ টাকা উত্তোলন শুরু করবেন এমন ভাবনা অহেতুক; এখানে আমি এমন কিছু বলতে যাচ্ছি যা অবৈধ নয় কারণ আপনি মনে করতে পারেন যে শুধুমাত্র অবৈধভাবেই ঘুমিয়ে থাকা অবস্থায় অর্থ উপার্জন করা যেতে পারে।
- ইন্টারনেট এবং ইংরেজি ভাষা সম্পর্কে অভিজ্ঞতা বা জ্ঞান প্রয়োজন নেই- এমনটিও অনুমান করবেন না।
- হাতে অর্থ কয়েক সপ্তাহ বা মাসেই আসবে এমন ভাবাও ঠিক হবে না।
প্রকৃতপক্ষে এটি
নগদে পেতে দীর্ঘ সময় নিতে পারে। তাই উপরের পয়েন্ট পড়ার পর আপনি হয়ত মনে করতে পারেন
যে নিবন্ধটির শিরোনাম কেন ঘুমের সময় অর্থ উপার্জন করা হয়েছে। আসলে শিরোনামটি অবশ্যই
সত্য এবং বাস্তবিকভাবেই আমি আপনাকে ঘুমিয়ে থাকা অবস্থায় অর্থ উপার্জন করার কথা বলেছি।
যাইহোক, ঘুমের
সময় অর্থ উপার্জন শুরু করার আগে, আপনাকে সেই সিস্টেম নির্মাণের জন্য দিন রাত পরিশ্রম
করতে হবে। মূলত, আপনাকে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যা আপনাকে দিনে ও রাতে অর্থ
প্রবাহ চলমান রাখতে সাহায্য করবে।
অর্থ উপার্জনের
১০টি উপায় কি? আমি নিচে উল্লেখ করছি। আপনি উপায়গুলোকে মোটা-মোটিভাবে দুটি ভাগে ভাগ
করতে পারেন: একটি অনলাইন এবং অপরটি অফলাইন।
আসুন দেখি উপায়
১০টি কি!
অফলাইন উপায়ঃ
প্রথম চারটি অফনাইন
পদ্ধতি, যেখানে আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জন করতে পারবেন। অফনাইন পদ্ধতিগুলোর জন্য
আপনার কম্পিউটার বা ইন্টারনেটের জ্ঞান থাকাতে হবে না। আপনি একজন পুরুষ মহিলা যেই হোন
না কেন এই টেকনিক ব্যবহার করে কিছু টাকা উপার্জন করতে পারেন। ঘুমের সময় অর্থ উপার্জনের
কিছু অফলাইন উপায়ঃ
১) লং টার্ম ট্রেডিং এর জন্য স্টক কিনুন এবং বিক্রি
করুনঃ
ঘুমানোর সময় অর্থ
উপার্জনের উপায়গুলোর মধ্যে স্টক ট্রেডিং একটি। এটি খুবই সহজ এবং ঝুকিপুর্ণ নয় কারণ
দীর্ঘ মেয়াদী বাণিজ্য দৈনিক ট্রেডিং-এর মত খুব ঝুকিপূর্ন নয়।
আপনি যেকোন সময়
একটি স্টক কিনতে বা বিক্রি করতে পারেন এবং কোম্পানির স্টক মূল্যের উর্ধ্ব গতি লক্ষ্য
করে তা যেকোন মুহুর্তে বিক্রি করতে পারেন।
ধরুন আপনি ১৫০,০০০/-
টাকার একটি কোম্পানির স্টক কিনে এক বছরের জন্য অপেক্ষা করতে পারেন এবং যখন আপনি শেয়ারগুলোর
বর্ধিত মূল্য ২০০,০০০/-টাকা বা ২৫০,০০০/-টাকা দেখতে পাবেন তখন তা বিক্রি করতে পারেন।
অতএব আপনি ৫০,০০০/টাকা থেকে ১০০,০০০/-টাকা উপার্জন করেছেন।
২) রিটার্নে ঋণ এবং সুদের হারের উপর কাউকে অর্থ প্রদান
করতে পারেনঃ
আমি আগেই বলেছি
এই সমস্ত পদ্ধতি ভাল পরিচিত এবং এটা কোন গোপন ব্যপার এমন নয়। অনুরুপভাবে ঋণরে টাকা
ফেরত দেওয়া বা রিটার্নে সুদ চার্জ করাও নতুন কিছু নয়। কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন তখন
অর্থ উপার্জন করার জন্য এটি একটি দুর্দান্ত উপায়। যদি কেউ ১০০,০০০/- টাকা ঋণ নেওয়ার
আবেদন করে আপনি তাকে টাকা দিতে পারেন এবং আপনি রিটার্নে অন্তত ১০% থেকে ১৫% সুদের হার
চার্জ করবেন।
তাই আপনি ১৫,০০০/-টাকা
বেশি পাবেন এবং এভাবে ১০জন লোককে ঋণ দিলে আপনি সহজেই ১৫০,০০০/-টাকা ঘুমিয়ে তুলতে পারবেন।
আপনি ব্যাংকে
আপনার অর্থ জমা করতে পারেন এবং একটি নির্দিষ্ট আমানত খুলতে পারেন যেখান থেকে আপনি ৭%
থেকে ১০% পর্যন্ত সুদের হার ঘুমিয়ে ঘুমিয়ে পেতে পারেন।
৩) দৈনিক লটারি টিকিট কিনুন এবং লাকি নম্বরটি দেখুনঃ
আমি আপনাকে জোয়াড়ি
হতে বলছি না যাইহোক, লটারি টিকিটও কোন কোন কঠোর পরিশ্রম না করে অর্থ উপার্জনের একটি
ভাল উপায়। কিন্তু একমাত্র সমস্যা আপনার সৌভাগ্য। যদি আপনি ভাগ্যবান হন তাহলে কেল্লা
ফতে। এক্ষেত্রে সরকার স্পনসর্ড লটারির টিকেট কিনতে পারেন।
৪) আপনার জমি, স্থাপনা বা গাড়ি কাউকে ভাড়া দিতে পারেন
ঃ
এটি খুব মৌলিক
বিষয় এবং কোন সমস্যা ছাড়াই এটি অনায়াসে করতে পারেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন
করুন কোন কঠিন কাজ ছাড়াই। সুতরাং চেষ্টা চালিয়ে যান।
অনলাইন উপায় ঃ
এখন আমরা অনলাইনে
অর্থ উপার্জনের উপায়গুলো নিয়ে আলোচনা করব।
মনে রাখবেন অর্থ
উপার্জনের অনলাইন উপায়গুলো অফলাইনের তুলনায় আরো জনপ্রিয় এবং সহজ। কারণ এখানে আপনি সহজেই
একটি সফ্টওয়্যার বা প্রোগ্রাম তৈরি করতে পারেন যা অটোমেটিক চলতে সক্ষম এবং ঘুমানোর
সময়ও।
যাইহোক অনলাইন
উপায়ে অফলাইনের চেয়ে বেশি মস্তিস্ক খাটানোর প্রয়োজন হতে পারে কারণ এখানে আপনাকে ইন্টারনেট
ব্যবহার এবং এটি কিভাবে কাজ করে তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অনলাইনে অর্থ
উপার্জনের কিছু উপায় নিচের বর্ণিত হলোঃ
৫) একটি বøগ তৈরি করুন এবং এফিলিয়েট পণ্য বিক্রি শুরু
করুনঃ
অর্থ উপার্জন
করার প্রথম অনলাইন উপায় একটি বøগ তৈরি করুন যাতে অনলাইনে অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করা
হবে। এখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না। প্রথমে আপনি যে কোন বিষয়ের উপর একটি বøগ
তৈরি করেতে পারেন যেমনঃ সঙ্গীত, স্বাস্থ্য এবং ফিটনেস, প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে
করতে পারেন। তারপর আপনার বøগের বিষয় সম্পর্কিত অ্যাফিলিয়েট পন্যগুলো বিক্রি শুরু করুন।
একবার আপনি ভাল কন্টেন্ট-এর সমন্বয়ে একটি সুন্দর বøগ তৈরি করুন তারপর মানুষ আপনার বøগে
আসা-যাওয়া শুরু করবে এবং পণ্য বেচা বিক্রি দিনকে দিন বেড়েই চলবে। অতএব, আপনি দিনে রাতে
এমনকি ঘুমানো অবস্থায়ও অর্থ উপার্জন করতে থাকবেন। বøগ থেকে অর্থ উপার্জন করার জন্য
শুধু প্রযোজ্য পণ্য প্রচার করাই একমাত্র উপায় নয়। বøগের মাধ্যমে আয় করার আরো অনেক উপায়
আছে।
৬) একবার একটি ইবুক লিখুন এবং অনুলিপি অনলাইনে প্রতিদিন
বিক্রি করুনঃ
আপনি যদি কোন
বিশেষ কিছু সম্পর্কে উৎসাহী হন তাহলে সেই বিষয়ের উপর একটি বই লিখতে পারেন। প্রকাশক
সম্পর্কে আপনার কোন প্রকার চিন্তা করতে হবে না। আপনি কমপক্ষে ২০০ থেকে ৩০০ পৃষ্ঠার
একটি ইবুক লিখুন এবং ক্লিক ব্যাংকের মত ওয়েবসাইটে এটি বিক্রি শুরু করতে পারেন। আপনি
প্রতি কপি ইবুক ১০ থেকে ২০ ডলারে বিক্রি করতে পারবেন। আপনি অ্যাপিলিয়েটারদের মাধ্যমেও
৫০% কমিশন প্রদানের মাধ্যমে বিক্রি করতে পারেন। আর আপনার ইবুকটি যদি হিট হতে পারে তাহলেতো
হুহু করে টাকা চলে আসবে। অতএব আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অর্খ উপার্জন করতে থাকবেন।
৭) একটি অটো রিসপেন্ডার ইনস্টল করুন আর স্বযংক্রিয়ভাবে
ইমেল তালিকা সংগ্রহ করে পণ্য বিক্রি করুন ঃ
উপরের অনুচ্ছেদে
আমি একটি বøগ বা একটি ওয়েব সাইট তৈরি সম্পর্কে উল্লেখ করেছি। আপনার ভাল ট্রাফিকের সাথে
একটি বøগ বা ওয়েবসাইট থাকলে সেখানে আপনি অটো রিস্টেন্ডার নামের সফ্টওয়্যারটি ইনস্টল
করতে পারেন। অটো রেসপন্ডার হল বøগার ও ইন্টারনেটে বিপণনকারীদের মধ্যে একটি সুপরিচিত
সফ্টওয়্যার। তবে এই সফ্টওয়্যারটি ফ্রি নয় আপানাকে সাবস্ক্রিপশন ফি বাবদ মাসিক কিছু
টাকা পরিশোধ করতে হবে। তবে সাবস্ক্রিপশন বাবদ যে অর্থ খরচ হবে তার চেয়ে অনেক বেশি ফেরত
পাবেন এর মাধ্যমে। এর মাধ্যমে আপনার বøগে আসা মানুষদের নাম এবং ইমেল ঠিকানা সংগ্রহ
করতে পারবেন। এবং এই তালিকাটি ৫০০,০০০ এর বেশি হতে পারে। পরবর্তিতে আপনি তাদের ইমেল
করে পণ্য বিক্রি করতে পারবেন এবং তেমন কিছু না করেই টাকা উপার্জন করতে সক্ষম হবেন।
৮) ওয়েব অ্যাপ্লিকেশন বা সফ্টওয়্যার তৈরি করুন এবং
সাবস্ক্রিপশন বাবদ ফি ইনকাম করুনঃ
ইন্টারনেটে গভীর
জ্ঞান থাকলে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বা সফ্টওয়্যার তৈরি করতে পারেন যা অনলাইন ব্যবহারকারীদের
বিশেষ কিছু ধরনের সমস্যার সমাধান করতে সামর্থ হবে। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা সফ্টওয়্যার
সাধারন মানুষ বা ইন্টানেট ব্যবহারকারীদের সমস্যা সমাধানে সক্ষম হলে আপনি তাতক্ষনিকভাবে
আর্থিক সমৃদ্ধি পেতে পারেন। আপনি সঠিক মূল্যে অ্যাপলিকেশন বিক্রি করতে পারেন এবং প্রতি
মাসে হাজার হাজার ডলার উপার্জন করতে পারেন। তাই যখন আপনি ঘুমাচ্ছেন তখনও অর্থ উপার্জন
করছেন।
৯) ওয়েবসাইট তৈরি করুন এবং কিছু ট্রাফিক পেলে তা বিক্রি
করে অর্থ উপার্জন করতে পারেনঃ
আগের অনুচ্ছেদের
মধ্যে আমি আপনাকে একটি ওয়েব সাইট বা বøগ তৈরি এবং এর উপর কিছু ট্রাফিক পাওয়া সম্পর্কে
বলেছি। আপনার বøগটি সফল হয় এবং যদি সত্যিই ট্রাফিক আনতে সক্ষম হয় তবে দৈনিক হাজার হাজার
দর্শকদের আপনার সাইটটির কদর বৃদ্ধির কথা বলুন। ওয়েব সাইট ফ্লিপিং একটি লাভজনক ব্যবসা।
কেউ আপনার সাইট পছন্দ করলে এবং কিনতে ইচ্ছুক হলে ওয়েব সাইটটির মান এবং ট্রাফিকের উপর
ভিত্তি করে ১০০,০০০ থেকে ১,০০০,০০০ ডলার পর্যন্ত মূল্যে বিক্রি করা যেতে পারে।
১০) ওয়েব সাইটে বিজ্ঞাপন স্থাপন করে অর্থ উপার্জন করতে
পারেনঃ
আপনার
তৈরিকৃত বøগে বিজ্ঞাপন স্থাপন করতে পারেন। যদি প্রতিদিন প্রচুর পরিমানে ট্রাফিক পান
তবে গুগল এডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন নিতে পারেন। কেউ আপনার
বিজ্ঞাপনে ক্লিক করলে বিনিময়ে আপনি অর্থ পাবেন। প্রতিটি ক্লিকের জন্য আপনি কয়েক সেন্ট
এমনকি এক ডলার পর্যন্ত পেতে পারেন। আপনার বøগে বিজ্ঞাপন দেখার উপর নির্ভর করে প্রতিটি
ইমপ্রেসের জন্য অর্র্থ পাবেন। তাই আপনি ঘুমের সময়ও অর্থ উপার্জন করছেন।
